ছবি: সংগৃহীত
বাণিজ্য

‘ফান্ড ও তারুল্য ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন আইবিসিএফ’র রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত “ফান্ড ও তারুল্য ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের সম্মেলন অনুষ্ঠিত

শনিবার (২ মার্চ) বিএবি কার্যালয়ে কর্মশালায় ১৩টি ব্যাংকের ২৭ জন মধ্যম পর্যায়ের নির্বাহী অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক ড. মো. আখতারুজজ্জামান।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বিশ্বব্যাপী যেমন গণমানুষের আস্থা অর্জন করছে, তেমনি তার কিছু চ্যালেঞ্জও রয়েছে। দক্ষ জনশক্তিই কেবল ইসলামী শরী’আহ পরিপালনের মাধ্যমে এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব।

এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ইসলামী ব্যাংকসমূহের জনশক্তির দক্ষতা ও যোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আইবিসিএফ’র এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন ব্যাংকের নির্বাহীগণ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তাদের কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আরও গতিশীল ও ফলপ্রসু করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইবিসিএফ’র ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান আব্দুস সামাদ।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও এক্সিম ব্যাংক লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ফরিদউদ্দিন আহমেদ, যমুনা ব্যাংক পিএলসি’র অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা, বাংলাদেশের আওফি ফেলো ফোরামের প্রেসিডেন্ট ড. মো. মোহাব্বত হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএফও ফরিদউদ্দিন এফসিএ এবং আইবিসিএফ’র সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা