সংগৃহীত
বাণিজ্য

ইসলামী ব্যাংক ও পিএইচএ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) এবং প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর মধ্যে স্বাস্থ্যশিক্ষা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন : সরকার সশস্ত্র বাহিনীকে সক্ষম করেছে

গত ২৯ ফেব্রুয়ারি পিএইচএ-এর চেয়ারপারসন ড. তাসবিরুল ইসলাম এবং আইবিএফ-এর নির্বাহী পরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

আইবিএফ দেশের বৃহত্তম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যা ২১টি হাসপাতালের মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্যসেবা প্রদান করছে। এছাড়া আইবিএফ-এর ১টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ১টি নার্সিং ইনস্টিটিউট এবং ১টি স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। আইবিএফ এ পর্যন্ত ২০ মিলিয়নেরও বেশি লোককে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এ প্রতিষ্ঠান ১,১০৭ জন ডাক্তার, ১,৪৫৫ জন নার্স এবং ৭৯৩ জন স্বাস্থ্য প্রযুক্তিবিদ তৈরি করেছে। পিএইচএ হলো প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশি চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদদের দ্বারা গঠিত বৃহত্তম স্বাস্থ্যসেবা সংস্থা। এই চুক্তির ফলে পিএইচএ ও আইবিএফ পারস্পরিক সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে উঠবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী তরুণ চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষিত করার জন্য একটি সুযোগ তৈরি হবে। এছাড়া আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম বিনিময় ও গবেষণা প্রস্তাবনা তৈরি এবং যৌথ উদ্যোগে কাজের সুযোগ তৈরি হবে। পিএইচএ ও আইবিএফ দুটি জনহিতকর প্রতিষ্ঠান যারা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন : হাসপাতালে অনিয়ম বন্ধে অভিযান চলবে

অনুষ্ঠানে পিএইচএ-এর ট্রাস্টি ড. চৌধুরী এইচ. আহসান, ড. নাসের খান, ড. মোঃ জাকের উল্লাহ এবং ওমর শরীফ এবং আইবিএফ-এর চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, শিক্ষা ও সমাজকর্ম কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, আইবিএফ-এর সদস্য সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন, এফসিএ ও ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাশেম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা