বাণিজ্য

ফের বাড়লো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম আবারও বেড়েছে।

আরও পড়ুন: বাজারে জিনিসপত্রের দাম আরও কমবে

রোববার (৩ মার্চ) বিকেল ৩ টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে নতুন দাম ঘোষণা করে সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। আজ সন্ধ্যা থেকে এ দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বোতলজাত এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ থেকে বেড়ে ৬৭৯ টাকা, সাড়ে ১২ কেজি ১৫৩৬ থেকে বেড়ে ১৫৪৪ টাকা, ১৫ কেজি ১৮৪৩ থেকে বেড়ে ১৮৫৩ টাকা, ১৬ কেজি ১৯৬৬ থেকে বেড়ে ১৯৭৬, ১৮ কেজি ২২১১ থেকে বেড়ে ২২২৩ টাকা, ২০ কেজি ২৪৫৭ থেকে বেড়ে ২৪৭০ টাকা, ২২ কেজি ২৭০৩ থেকে বেড়ে ২৭১৭ টাকা, ২৫ কেজি ৩০৭২ থেকে বেড়ে ৩০৮৮ টাকা, ৩০ কেজি ৩৬৮৬ থেকে বেড়ে ৩৭০৬ টাকা, ৩৩ কেজি ৪০৫৪ থেকে বেড়ে ৪০৭৬ টাকা, ৩৫ কেজি ৪৩০০ থেকে বেড়ে ৪৩২৩ ও ৪৫ কেজির এলপিজির দাম ৫৫২৯ থেকে বেড়ে ৫৫৫৮ টাকা হয়েছে।

আরও পড়ুন: আইনের মাধ্যমে ইসি গঠন করেছি

বিইআরসির ঘোষণায় আরও বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মাল্য প্রতি কেজি ১১৯.৬৯ টাকায় ও গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২৬৬০ টাকায় বা প্রতি ঘনমিটার ২৬৬ টাকায় সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৮.০৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, ডলারের দাম না বাড়লেও জাহাজ ভাড়া বাড়ার কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা