সবজির বাজার চড়া, বেড়েছে মুরগির দামও
বাণিজ্য

সবজির বাজার চড়া, বেড়েছে মুরগির দামও

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার বাজার গুলোতে গত এক মাসেরও বেশি সময় ধরে সবজির বাজার চড়া। অধিকাংশ সবজির দামই ৫০ টাকার উপরে। তবে শীতের আগাম সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এরমধ্যে নতুন করে দাম বাড়ছে ব্রয়লার মুরগির।

রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১০-১৫ টাকা বেড়েছে। এর আগে গত সপ্তাহেও দাম বাড়ে ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এ নিয়ে টানা দুই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বাড়লো। আর হুট করে বেড়ে যাওয়া পেঁয়াজের দাম বাড়তিই রয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৪৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১২৫ টাকা। তার আগে ছিল ১১০-১১৫ টাকার মধ্যে।

সেগুনবাগিচা বাজারে ১৪৫ টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি করতে দেখা গেছে। সেখানকার এক দোকানি বলেন, বৃহস্পতিবার ব্রয়লার মুরগির কেজি বিক্রি করেছি ১৩০ টাকা। আজ পাইকারি বাজারে মুরগির দাম কেজিতে ১০ টাকার ওপরে বেড়েছে। ফলে ১৪৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

ওই ব্যবসায়ী বলেন, দুই সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম বাড়ছে। দুই সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি ১১৫ টাকায় বিক্রি করেছি। দাম বাড়লেও ব্রয়লার মুরগি এখন আগের চেয়ে বেশি বিক্রি হচ্ছে।

এদিকে গতবছর এই সময়ে পেঁয়াজের কেজি ২৫০ টাকায় উঠেছিল। যদিও পরবর্তীতে নানামুখী প্রচেষ্টায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসে। প্রায় দুই মাস ধরে দেশি পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছিল। তবে ভারতে পেঁয়াজের দাম বাড়ার সংবাদে গত সপ্তাহে হুট করেই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।

পেঁয়াজের দামের বিষয়ে মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী আবদুল আউয়াল বলেন, কিছুদিন আগেও দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি করেছি। সেই পেঁয়াজের দাম হুট করে বেড়ে ৬০ টাকা হয়েছে। বাছাই করা পেঁয়াজের কেজি ৭০ টাকা হয়েছে। দাম বাড়ার পর পেঁয়াজের দাম আর কমেনি। সহসা দাম কমবে বলে মনে হচ্ছে না।

শীতের আগাম সবজি শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮০-২২০ টাকা। ছোট আকারের ফুলকপি, বাঁধাকপির পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা।

গাঁজর আগের মতই বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। করল্লার কেজি ৭০-১০০ টাকা। বরবটি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি। পটলের দাম কিছুটা কমে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা। দাম কমার তালিকায় থাকা কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।

গত সপ্তাহের মতো বেগুন ৭০-৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা পিস। কাঁচা মরিচের ঝাল আগের মতই কড়া। ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

কারওয়ান বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। পর্যায়ক্রমে সব সবজির দাম কমবে বলে মনে করছেন তারা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা