সোনার দাম বেড়ে প্রতি ভরি ৭৪ হাজার টাকা
বাণিজ্য

সোনার দাম বেড়ে প্রতি ভরি ৭৪ হাজার টাকা

সান নিউজ ডেস্ক:

মহামারি করোনাকালে স্বর্ণের বাজারে কাটছে না অস্থিরতা। দামে রেকর্ড গড়ার পর ২ দফায় কমে আবারও বাড়ছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে এক হাজার ৭৫০ টাকা করে বেড়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

দেশের বুলিয়ন মার্কেটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে সোনার দাম বাড়ানো হয়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৮ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ১১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ৭৮৮ টাকায়।

নতুন দর আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হচ্ছে।

সর্বশেষ গত ২১ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ২৫৮ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৩৯ টাকায়। কাল থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা, ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তারপর দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা। বিশ্ব বাজারে বুধবার রাত সাড়ে ১১টায় প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৯৪৬ ডলার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেছেন, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলারের প্রাধান্য খর্ব, তেলের দর পতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় সোনার দাম কমানো হয়। তবে বর্তমানে বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা