ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিদ্যুৎ বিতরণ পরিকল্পনায় সহায়তা করবে জাইকা

নিজস্ব প্রতিনিধি: কার্বন নিঃসরণ কমিয়ে ‘লো-কার্বন সোসাইটি’ গড়ার লক্ষ্যে ঢাকায় একটি কার্যকর বিদ্যুৎ বিতরণ পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

আরও পড়ুন: দোহায় বাংলাদেশি মালিকানাধীন শো রুম উদ্বোধন

গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সাথে এ সম্পর্কিত একটি চুক্তি (রেকর্ড অব ডিসকাশন) স্বাক্ষর করেছে সংস্থাটি।

চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ও বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মো. মনোয়ার হাসান খান। জাইকার পক্ষে সই করেন সিনিয়র প্রতিনিধি ইজি ইয়ামাদা।

আরও পড়ুন: দারাজে রিয়েলমির আকর্ষণীয় অফার

বিদ্যুৎ বিতরণ পরিকল্পনার ক্ষেত্রে জাইকার এই ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানটি ঢাকার জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি বিতরণ পরিকল্পনার উন্নতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং বিতরণ সুবিধার উন্নয়নের জন্য কাজ করবে তারা।

বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে লো-কার্বন সোসাইটি অর্জন করার লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হবে এ পরিকল্পনার মাধ্যমে।

আরও পড়ুন: নন-ক্যাডারে ১৩৪২ পদ রেখে বিজ্ঞপ্তি

জাইকার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডেসকো ও ডিপিডিসির সাথে এ পরিকল্পনা নির্মাণে ৩৬ মাস একসাথে কাজ করবে। এ সময় তারা বিতরণ ব্যবস্থার পরিকল্পনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা উন্নত করতে সহায়তা প্রদান করবে।

জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, শহুরে গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অন্তর্ভুক্তির গুরুত্ব ক্রমশ বাড়ছে। এ প্রয়োজনীয়তায় সাড়া দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানটি উন্নত প্রযুক্তি সমর্থিত একটি শক্তিশালী বিতরণ ব্যবস্থা নিয়ে সরকারকে সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা