সংগৃহীত
বাণিজ্য

আরও ডলারের দর কমলো 

নিজস্ব প্রতিবেদক: দেশের বা‌ণি‌জ্যিক ব্যাংক ১৫ দিনের ব্যবধানে ফের ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: আইএমএফের দ্বিতীয় কিস্তি অনুমোদন

বৃহস্প‌তিবার (১৪ ডিসেম্বর) নতুন দর থেকে কার্যকর হবে। বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা ২ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্র‌তি ডলারে ২৫ পয়সা কমানোর ফলে ডলারের নতুন ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিক্রয় দর হবে ১১০ টাকা। দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম ৩য় দফায় কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানায় বাফেদার চেয়ারম্যান। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে বলেও জানায় তিনি।

আরও পড়ুন: পেঁয়াজের দাম বৃদ্ধিতে নজরদারির নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে দাম নির্ধারণ করে থাকে এই সংগঠন দুটি। দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরের মতোই মুদ্রাটির দাম বাড়িয়ে যাচ্ছিল এই সংগঠন দুটি। তবে গত ২২ নভেম্বর এ ২ সংগঠন দাম নির্ধারণের দায়িত্বে আসার পর ১ম বারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। ২৯ এরপর সপ্তাহের ব্যবধানে ডিসেম্বর আরও ২৫ পয়সা কমানো হয়েছে ডলার দর। আর ৩য় দফায় গতকাল কমেছে আরও ২৫ পয়সা।

কোভিড-১৯ মহামারি থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সময় ২০২১ সালের মাঝামাঝি থেকে ডলারের চাহিদা অনেক বাড়তে থাকে। পরের বছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক বাজারের দ্রব্যমূল্যও বেড়ে গেলে ডলারের চাহিদা বেড়ে যায়। তখন থেকে সরবরাহ সঙ্কটে দাম বেড়ে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানির আহ্বান

বাফেদা ও এবিবি দর নির্ধারণের দায়িত্বে আসার পর থেকে ক্রমাগত ডলারের দর বাড়ানো হচ্ছিল। দর বাড়ানোর হার বেশি হয়ে যাচ্ছে কি না এমন সমালোচনার মধ্যে গত সপ্তাহে ১ম বারের মতো ডলারের দর কমিয়েছে সংগঠন দুটি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আজ বুধবার (১৫ জুলাই) কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনগ্রসর জনগোষ্ঠী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা