সংগৃহীত
বাণিজ্য

বৃষ্টির দোহাইতে সবজির বাজার চড়া

জেলা প্রতিনিধি: গত সপ্তাহে দেশব্যাপী মিকজাউম বৃষ্টিপাতের প্রভাব পড়েছে মুন্সীগঞ্জের সবজির বাজারে। বাজারে তুলনামূলক সবজি কমতি নেই, বিক্রেতাদের অনেকটাই বেপরোয়া আচরণ দেখা গেছে। এতে সাধারণ মানুষকে বাধ্য হয়ে প্রয়োজনীয় বাজার করে ঘরে ফিরতে হচ্ছে। জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা মিলেছে।

আরও পড়ুন: ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে বাজারে সবজি কম। তাই বেশি দামেই আমাদের কিনে আনতে হয়েছে। এদিকে ক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক দেখা যাচ্ছে।

সরেজমিনে শহর বাজারে দেখা গেছে, বাজারে শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০- ৫০ টাকায়, যেখানে আগেও ছিল ৪০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। শীতের মৌসুমে সবচেয়ে কম দামে থাকার কথা যে সবজির, সেই ফুলকপি-বাঁধাকপিও বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০-৫০ টাকায়। এছাড়া বাজারে টমেটো ১০০ টাকা, লাউ ৫০-৮০ টাকা, সিম ৫০ -৮০ টাকা, মুলা আটি ২০ টাকা, কাঁচা মরিচ ১৮০ -২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রবি ফসল হিসেবে পরিচিত লাল শাঁক ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। এখন সবচেয়ে খুচরা ব্যাবসায়ীরা বেশি দাম হাঁকাচ্ছে আলুর। নতুন আলু তারা বিক্রি করছেন ৮০-১০০ টাকা। আর গত সপ্তাহ আগে পুরাতন আলু ছিলো ৪০ টাকা, তা এখন ৬০ টাকা কেজি। আর কাটা আলু ছিলো ২৫-৩০ টাকা। এখন ৪০-৪৫ টাকা কেজি ধরে বিক্রি করছেন খুচরা ব্যাবসায়ীরা।

আরও পড়ুন: ২ অঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস

এছাড়াও বাজার গুলোতে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা, মসলা, মাছ এর দাম শীতের সময়ে তুলনায় এই বছর অনেক বেশি মনে করছেন সাধারণ ক্রেতারা। এছাড়াও শহরের দেওভোগ বাজার, কাটাখালী বাজার, মুন্সীরহাট বাজারে একই চিত্র দেখা গেছে।

শহরের দেওভোগ এলাকার বাসিন্দারা মো. আনোয়ার হোসেন বলেন, এ সময় আরও বছরের তুলনায় অনেক দাম শাক-সবজির। বাজারে খুচরা ব্যাবসায়ীরা এখন সিন্ডিকেট করে দাম বাড়ায়। আমাদের তো এখন আয় বাড়েনি। বাজারে গেলে এখন হিমসিম লাগে।

আরও পড়ুন:

কোটগাঁও এলাকায় বাসিন্দা বলেন, বৃষ্টির দোহাই দিয়ে খুচরা ব্যাবসায়ীরা আমাদের পকেট কাটছে। বাজারে কোন কিছুরই কম নেই, তাহলে দাম বৃদ্ধি কেন। শীতের সময় শাক-সবজি বেশি হয়। কিন্তু দাম বৃদ্ধির বিষয়ে কেউ কিছুই বলছেনা। আমরা মধ্যবিত্ত মানুষ, কিছুই করার নেই আমাদের।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, আমরা বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোট পরিচালনা করছি। আমাদের মোবাইল কোট পরিচালনা অব্যহত থাকবে। বাজার কমিটি গুলোকেও এ বিষয়ে এগিয়ে আশা দরকার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা