ছবি: সংগৃহীত
বাণিজ্য

ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গো‌বিন্দাসী শাখায় ম্যানেজার কর্তৃক সঞ্চয়প‌ত্রের টাকা আত্মসা‌তের ঘটনায় এলাকায় মাইকিং করার পর ব্যাংকে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রে ভুক্ত‌ভোগীরা এক‌ত্রিত হ‌য়ে ইউএনওর কা‌ছে প্রতিকার চে‌য়ে অ‌ভি‌যোগ ক‌রেন।

আরও পড়ুন: বুধবার থেকে ফের অবরোধ

সোমবার (২০ নভেম্বর) দুপু‌রে গো‌বিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদা‌রের উপস্থিতিতে সোনালী ব্যাংকের অর্ধশতা‌ধিক গ্রাহক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছে অ‌ভি‌যোগ ক‌রেন। প‌রে কার্যাল‌য়ের সামনে সমা‌বেশ ক‌রেন তারা।

এর আগে রোববার (১৯ ন‌ভেম্বর) গো‌বিন্দাসী এলাকায় মাইকিং ক‌রে তাদের এক‌ত্রিত হওয়ার জন্য ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদা‌রের গরুর ফা‌র্মে আসার আহ্বান জানানো হয়।

এদি‌কে এলাকায় মাইকিং ক‌রে গ্রাহক‌দের একত্রিত করার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তা চাওয়ায় সোনালী ব্যাংক গো‌বিন্দাসী শাখার সাম‌নে পু‌লি‌শ মোতা‌য়েন করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রশিবির নেতা গ্রেফতার

ভুক্ত‌ভোগী গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংকের ম্যানেজার শ‌হিদুল ইসলাম ৫ কো‌টির বে‌শি টাকা আত্মসাত ক‌রে‌ছেন। এখনও টাকা ফেরত পা‌চ্ছি না। ওই ম্যানেজার প্রকা‌শ্যে ঘু‌রে বেরা‌চ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়াসহ ম্যানেজারের বিরু‌দ্ধে কোনো ব্যবস্থা নেয়‌নি।

সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা ম্যানেজার ফিরোজ আহম্মেদ জানান, এলাকায় মাইকিং ঘটনায় ব্যাংক অ‌নিরাপদ হওয়ায় নিরাপত্তা পু‌লি‌শের কা‌ছে চাওয়া হয়। প‌রে ব্যাংকে পু‌লিশ মোতা‌য়েন করা হয়।

আরও পড়ুন: নির্বাচনে এলে স্পেস পাবে বিএনপি

গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারমান দুলাল হোসেন চকদা‌র ব‌লেন, গ্রাহক‌দের এক‌ত্রিত হওয়ার জন্য এলাকায় মাইকিং করা হ‌য়ে‌ছিল। টাকা না পে‌য়ে গ্রাহকরা হতাশ। সকল‌ গ্রাহক গি‌য়ে ইউএনও‌কে জানি‌য়ে‌ছেন। তি‌নি ব্যবস্থা নেয়ার আশ্বাস দি‌য়ে‌ছেন।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন ব‌লেন, গ্রাহকরা তা‌দের সঞ্চয়প‌ত্রের টাকা আত্মসা‌তের বিষয়‌টি নি‌য়ে অ‌ভি‌যোগ দি‌য়েছেন। বিষয়‌টিতে গুরুত্ব দেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা