ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক

এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং-এর অগ্রযাত্রার চার দশক’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: রোববার টিসিবির পণ্য বিক্রি শুরু

শনিবার (১২ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে এ পোগ্রাম অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ। আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, জোন ও শাখাপ্রধানসহ সকল স্তরের নির্বাহীবৃন্দ সংযুক্ত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। এ ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার দিক লক্ষ্য রেখে বিনিয়োগ প্রকল্পসমূহ প্রণয়ন করেছে।

আরও পড়ুন: দাম না কমালে আমদানি করা হবে

শিল্প, সেবা, কৃষি ও অন্যান্য প্রকল্পসহ উৎপাদনমুখী খাতসমূহকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ প্রদান করে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

তিনি ব্যাংকের কৃষি বিনিয়োগ, পল্লী উন্নয়ন প্রকল্প, নগর দারিদ্র্য উন্নয়ন প্রকল্পসহ ২৯টি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর উৎপাদনমুখী বিনিয়োগ কার্যক্রম জোরদার করার জন্য শাখা প্রধানদের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিগত চার দশকে ইসলামী ব্যাংক দেশের শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত হয়েছে। দেশের ব্যাংক খাতের প্রায় এক-তৃতীয়াংশই এখন ইসলামী ধারার ব্যাংকিংয়ের আওতাধীন।

আরও পড়ুন: ডিমের বাজার চড়া

পূর্ণাঙ্গ ধারার ১০টি ইসলামী ব্যাংকের পাশাপাশি প্রচলিত ধারার ব্যাংকগুলোও যুক্ত হচ্ছে শরী’আহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে। বিশেষায়িত শাখা ও উইন্ডোর মাধ্যমে চালাচ্ছে ইসলামী ব্যাংকিং কার্যক্রম।

তিনি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে গ্রাহকদের সেবা প্রদান, সময়োপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিবেদিত হয়ে সকলকে কাজ করার অহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা