ছবি-সংগৃহীত
বাণিজ্য

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি : সহকর্মীকে মারধরের প্রতিবাদে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন করছেন না ভারতীয় ট্রাকচালকরা। এতে সকাল থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পানামা পোর্ট অভ্যন্তরের লোড-আনলোড কার্যক্রম।

আরও পড়ুন : চা শিল্পের প্রসারে কাজ করতে হবে

রোববার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।

তিনি বলেন, শনিবার বিকেলে হিলি পানামা পোর্টের ভেতর থেকে ভারতীয় এক চালক ট্রাক নিয়ে বের হওয়ার সময় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে তাকে মারধর করেন বাংলাদেশি শ্রমিকরা।

আরও পড়ুন : ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

হারুন উর রশিদ আরও বলেন, এর জেরে রোববার সকাল থেকে ভারতীয় ট্রাকচালকরা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন। ফলে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা