ফাইল ছবি
বাণিজ্য

দুই হাজার ডলার ছাড়ালো সোনার আউন্স

বাণিজ্য ডেস্ক: আন্তর্জাতিক বাজারে ফের সোনার দামে বড় উত্থান হয়েছে। এতে এক আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। এক বছরের বেশি সময় পর আবার সোনার আউন্স দুই হাজার ডলারের ওপরে উঠলো।

আরও পড়ুন: পাকিস্তান আমাদের ধার কাছেও নেই

বাজার তথ্য পর্যালোনায় দেখা যায়, গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯৮০ ডলার। সেখান থেকে সপ্তাহের প্রথম কার্যদিবস ৩ এপ্রিল লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৯৫০ ডলারে নেমে যায়।

অবশ্য এই দরপতনের পর ওই দিনই ঘুরে দাঁড়ায় সোনা। ৩ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৯০ ডলারে উঠে যায়। পরের কার্যদিবস ৪ এপ্রিল তা আরও বেড়ে ২ হাজার ২৪ ডলারে ওঠে। পরের কার্যদিবস ৫ এপ্রিলও সোনার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে ৫ এপ্রিল লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩২ ডলারে উঠে যায়।

আরও পড়ুন: আবারও বাড়ল চিনি-ব্রয়লার মুরগির দাম

তবে শেষ দুই কার্যদিবসের লেনদেনে সোনার দাম কিছুটা কমলেও সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮ দশমিক শূন্য ২ ডলার।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের কারনে ওই বছর ৮ মার্চ প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫২ ডলারে উঠে যায়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা