ছবি : সংগৃহিত
বাণিজ্য

জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও জেলার সকল ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় সারা দিন ব্যাপি কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

মঙ্গলবার (১৭ জানুয়ারি) জেলা শহরের টাউন হলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দিনব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

মেলায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: লকিত উল্লাহ ও সভা সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হোসেন আলী।

আরও পড়ুন : প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক আহত

এ মেলায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহ:

সোনালী ব্যাংক লি.,বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক লি.সোশ্যাল ইসলামী ব্যাংক, ডাচবাংলা ব্যাংক লি.

পুবালী ব্যাংক লি. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. অগ্রণী ব্যাংক লি.ট্রাস্ট ব্যাংক লি.পল্লী সঞ্চয় ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড সহ মোট ১২টি ব্যাংক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

এ দিন কৃষি ঋণ বিতরণ করা হয় ৪৬ জন কৃষকের মাঝে, কৃষি ব্যাংক থেকে ঋণ বিতরণ করা হয়েছে ৯ জনের মাঝে ২৭ লাখ টাকা, সোনালী ব্যাংক থেকে করা হয়েছে ৬ জনের মাঝে ৩ লাখ ১৫ হাজার টাকা, ট্রাস্ট ব্যাংক থেকে করা হয়েছে ৪ জনের মাঝে ৭ লাখ টাকা, ইসলামী ব্যাংক থেকে করা হয়েছে ৩ জনের মাঝে ৪ লাখ ১০ হাজার টাকা, পল্লী সঞ্চয় ব্যাংক থেকে করা হয়েছে২৪ জনের মাঝে ৯ লাখ ৫ হাজার টাকার উক্ত ঋণ বিতরণ করা হয়।

আরও পড়ুন : শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার নাঈমুল হক, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা সহ আর ও অনেকেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা