ছবি : সংগৃহিত
সারাদেশ

প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক আহত

সান নিউজ প্রতিনিধি : রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজা শপিংমল সংলগ্ন রাস্তায় চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় দুমরে-মুচরে গেছে একটি ভ্যান গাড়ি। এই সংঘর্ষের ঘটনায় চলক মারাত্মক আহত হয়েছেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজা শপিংমলের পাশে ঘটনাটি ঘটে।

ঘটনাস্থালে গিয়ে জানা যায়, প্রাইভেটকারটি হঠাৎ ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার চলন্ত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক মারাত্মক আহত হয়। পরে তাকে উপস্থিত লোকজনের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন : শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

এঘটনায় ভ্যানটি দুমরে-মুচরে যায়। একই সময়ে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারটি রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটির গেট ভেঙ্গে যায়। দোকান বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে, দূর্ঘটনার পর সমঝোতা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় থানা পুলিশ।

আরও পড়ুন : চাকমা সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার

আপাতত প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে আছে। সমঝোতা হওয়ায় এখনো কোনো মামলা হয়নি।

সান নিউজ/জেএইচ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা