ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার স্হানীয় বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে সুমাইয়া আকতার সেতু (১৪) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ওই কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সূত্রে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল কিশোরী সুমাইয়া আক্তার সেতু। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দৃর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে তার শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে হাত।

আরও পড়ুন : চাকমা সম্প্রদায়ের প্রথম নারী ব্যারিস্টার

প্রচুর রক্তক্ষরণে ফলে ঘটনাস্থলেই মারা যায় কিশোরী । প্রতিবেশীসহ আমবাগান এলাকার দোকানে বসে থাকা লোকজন ছুটে আসার উপস্হিতি টের পেয়ে ঘাতক পালিয়ে যায়।

নিহত কিশোরীর বাবা মো. আব্দুর রহমান জামাল বলেন, আমরা যখন বাড়িতে ছিলাম না তখন এই সুযোগে কে বা কারা আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে। মেয়ের হত্যাকারীর কঠিন বিচার দাবি করেন তিনি।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড

স্থানীয়রা খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ওসি বলেন, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। খুব দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা