ছবি : সংগৃহিত
বাণিজ্য
বাণিজ্য মেলা-২০২৩

যাত্রী পাচ্ছে না বিআরটিসি’র বাস

সান নিউজ ডেস্ক : বিগত বছরের মতো এবারও পুর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মেলায় যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।

আরও পড়ুন : শেয়ারবাজারে দরপতন, তলানিতে লেনদেন

সোমবার (২ জানুয়ারি) দুপুরে অর্থাৎ মেলার দ্বিতীয় দিন রাজধানীর কুড়িলে গিয়ে দেখা যায়, পুর্বাচলে যাওয়ার জন্য খুব বেশি যাত্রী না থাকায় বিআরটিসির দ্বিতল বাস সার্ভিসগুলোকে বেশ খানিক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে।

বিআরটিসির দুই তিনটি দ্বিতল বাস সিরিয়ালে অপেক্ষায় থাকলেও যাত্রীদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এক একটি বাস পরিপূর্ণ হতে যথেষ্ট সময় লাগছে।

কুড়িল থেকে বাণিজ্য মেলা পর্যন্ত যাত্রী প্রতি ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। পাশাপাশি বিআরটিসি বাস যাত্রীদের জন্য ৫টি কাউন্টার করা হয়েছে।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

বিআরটিসি বাস কাউন্টারের দায়িত্বে থাকা আমিনুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে আমাদের বাস সার্ভিস চালু থাকছে। যাত্রীর চাপ এড়াতে এখানে বেশকিছু কাউন্টার করা হয়েছে। একের পর এক বিআরটিসির বাসগুলো এখানে লাইনে দাঁড়িয়ে থাকছে। যাত্রী পরিপূর্ণ হয়ে গেলেই আমরা বাসগুলো ছেড়ে দিচ্ছি।

তবে মেলা কেবল শুরু হয়েছে। আস্তে আস্তে মেলা জমতে শুরু করলে যাত্রীচাপ শুরু হবে। মোটামুটি সপ্তাহ খানেক পর থেকে মেলায় মূল ভিড় শুরু হবে।

এদিকে স্ত্রীকে সাথে নিয়ে মেলায় যাওয়ার জন্যে বাসের টিকিট কেটে বিআরটিসি বাস ছাড়ার অপেক্ষায় ছিলেন সজিবুর রহমান।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি বলেন, ২০/২৫ মিনিট ধরে টিকিট কেটে বাসে বসে আছি। কিন্তু বাসে যাত্রী ভরছেও না, বাসও ছাড়ছে না। দূরে দ্বিতীয়বারের মত বাণিজ্য মেলা বসেছে, কিন্তু সেখানে যাওয়ার জন্য যাত্রীদের যদি এতটা সময় অপেক্ষা করতে হয়, তাহলে তো মেলায় যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে অনেকে।

রোববার (১ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য আমরা বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে আমাদের বাস সার্ভিস চালু হবে। যাত্রীর যত চাহিদা থাকবে, আমরা বাসের সংখ্যা তত বাড়াব।

আরও পড়ুন : ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব সর্বশেষ যাত্রীকেও মেলা থেকে ঢাকায় ফিরিয়ে আনার। আমাদের বাস সার্ভিস রাত সাড়ে ১১টা পর্যন্ত থাকবে। শুক্রবারগুলোতে ১৫০টি বাস পরিচালনার চিন্তা রয়েছে বলেও জানান বিআরটিসি চেয়ারম্যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন।

আরও পড়ুন : রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়।

ইতিপূর্বে বাণিজ্যমেলা শেরে বাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হতো। ২০২২ সাল থেকে মেলার জন্য পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নির্ধারিত হয়েছে।

সান নিউজ/এইচএন/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা