বাণিজ্য

মেঘনায় ডুবলো ৯০০ টন জ্বালানি তেল 

সান নিউজ ডেস্ক: ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামে ৯০০ টন জ্বালানির তেলবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে জাহাজে থাকা মাস্টার ও স্টাফসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সব সম্প্রদায়ের জনগণের উন্নয়নই প্রধান লক্ষ্য

রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়ায় জাহাজের স্টাফরা জানান, জাহাজে যে পরিমাণ তেল আছে তাতে ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছে বলেও তারা অভিযোগ করেন।

তারা আরও জানান, শনিবার তারা চট্টগ্রাম বন্দর থেকে ৯০০ টন অকটেন-ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হন। রোববার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে এলে পেছন থেকে আসা আরেকটি জাহাজ ধাক্কা দেয়। এতে জাহাজের পেছনের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি ঢুকে যায়। সঙ্গে সঙ্গে জাহাজটি ডুবে যায়। পাশে থাকা একটি বালুবাহী বাল্কহেড তাদের সবাইকে জীবিত উদ্ধার করে।

আরও পড়ুন: নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল গনমণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমাদের একটি সকালে ঘটনাস্থলে যায়। স্থানীয়রা ডুবে জাহাজ থেকে তেল নেওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। এছাড়া জাহাজটিকে উদ্ধারে চেষ্টা করছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা