রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল
বাণিজ্য

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল

সান নিউজ ডেস্ক : দেশের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি করা হয়েছে।

আরও পড়ুন : ইসলামী ব্যাংক রাজশাহী জোনের শরী’আহ বিষয়ক আলোচনা

সোমবার (২১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে দেখা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে বদলি করে সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেনকে বদলি করা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাসকে একই ব্যাংকের ডিএমডি (ইনসিটু) রাখা হয়েছে।

জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংকের দেলওয়ারা বেগমকে রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ডিএমডি (ইনসিটু) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে কৃষকের নতুন স্বপ্ন

প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. জাহাঙ্গীর হোসেন একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। বেসিক ব্যাংকের খান ইকবাল হাসানকে পাঠানো হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে।

রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) তাহমিনা আখতারকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মেহের সুলতানাকে ওই ব্যাংকেরই ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের পারসুমা আলমকে সোনালী ব্যাংকে, বেসিক ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. আবুল কালাম আজাদকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।

আরও পড়ুন : এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

জনতা ব্যাংক ডিএমডি (ইনসিটু) শ্যামল কৃষ্ণ সাহাকে অগ্রণী ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. গোলাম মরতুজাকে জনতা ব্যাংকের ডিএমডি পদে বদলি করা হয়েছে।

সোমবার থেকে কার্যকর হবে উপ-সচিব মীনাক্ষী বর্মনের সাক্ষরকৃত এই বদলির প্রজ্ঞাপন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা