ছবি: সংগৃহীত
বাণিজ্য

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে টানা আট দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু থাকবে।

আরও পড়ুন: প্রশ্নফাঁস মামলায় কেন্দ্রসচিব রিমান্ডে

শুক্রবার সকালে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন: মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আট দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছেন। তবে শুধু সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে। এই সময়ে আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস নিতে পারবেন ব্যবসায়ীরা।

হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান জানান, দুর্গাপুজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা