কমলো স্বর্ণের দাম
বাণিজ্য

কমলো স্বর্ণের দাম

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৩১২ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ৮৪ হাজার ৫৬৪ টাকা ছিল। আগামীকাল বৃহস্পতিবার এই নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন: দ. এশিয়া সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: ধর্ম নিয়ে এদেশে বিভেদ সৃষ্টি করা যাবে না

নতুন দাম অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছিল।

এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা কমে ৭৯ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা, এখন বিক্রি হবে ৬৮ হাজার ১১৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪৫৪ টাকায়।

আরও পড়ুন: ধর্ম নিয়ে এদেশে বিভেদ সৃষ্টি করা যাবে না

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

প্রসঙ্গত, এর আগে গত ১০ সেপ্টেম্বর বাজুস সোনার দাম বাড়িয়েছিল, যা ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। ওই দর সোনার অতীতের সব রেকর্ড অতিক্রম করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা