পাঁচটি নতুন প্রোডাক্ট চালু করল ইসলামী ব্যাংক
বাণিজ্য

পাঁচটি নতুন প্রোডাক্ট চালু করল ইসলামী ব্যাংক

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্প, প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্প ও সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্প নামে নতুন ৩টি আমানত প্রকল্প এবং ‘স্বপ্নকুটির’ সেমি পাকা গৃহায়ন প্রকল্প ও ‘স্বপ্নবুনন’ শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করেছে।

আরও পড়ুন : বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ.ফ.ম. কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

মুদারাবা শিক্ষা সঞ্চয় প্রকল্পের আওতায় ১৮ বছরের কম বয়সী সন্তানের নামে তার বৈধ অবিভাবক হিসাব খুলতে পারবেন। এর মাধ্যমে প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য বিনিয়োগ, ১০ ও ১৫ বছর মেয়াদী হিসাবধারীর জন্য স্কলারশিপে অগ্রাধিকারসহ জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জের সুবিধা পাওয়া যাবে।

মুদারাবা প্রবাসী গৃহায়ন সঞ্চয় প্রকল্পে যেকোন প্রবাসী বাংলাদেশী হিসাব খুলতে পারবেন। ভবন নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের জন্য বিনিয়োগ গ্রহণে অগ্রাধিকার পাবেন। ৩, ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে এ হিসাব খোলা যাবে।

৫০ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশী নাগরিকগণ মুদারাবা সিনিয়র সিটিজেন মাসিক মুনাফা সঞ্চয় প্রকল্পে হিসাব খুলতে পারবেন। এই হিসাবের গ্রাহকগণ নির্ধারিত হাসপাতালগুলোতে কার্ডের মাধ্যমে বিল পরিশোধে বিশেষ ছাড়, সঞ্চয়ী হিসাবে অর্ধেক চার্জ ও মূল জমার বিপরীতে ৯০% পর্যন্ত কর্জে হাসানার সুবিধা পাবেন।

আরও পড়ুন : ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

মাসিক ৩০ হাজার টাকা ও তদূর্ধ্ব আয়ের গ্রাহকরা স্বপ্নকুটির সেমি পাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্পের আওতায় বিনিয়োগ নিতে পারবেন। দেশের পল্লী অঞ্চল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকাসমূহে সীমিত আয়ের মানুষ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজীকরণে স্বপ্নবুনন শিক্ষা বিনিয়োগ প্রকল্প চালু করা হয়। ১৮ বছরের অধিক বয়সী এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকগণ এ বিনিয়োগ সুবিধা পাবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা