ত্রিপাক্ষিক আন্তর্জাতিক ট্রেড সামিট অনুষ্ঠিত
বাণিজ্য

ত্রিপাক্ষিক আন্তর্জাতিক ট্রেড সামিট অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন: ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত সিটিস্কেপ টাওয়ারে ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-বাংলাদেশ ভিত্তিক এক আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হয়ে গেল যেখানে কারিগরি আলোচনা ও সংযোগমূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কিছু বিশেষ ক্ষেত্রে প্রাইভেট পর্যায়ে বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়। এই ইভেন্টটির আয়োজন করে ঢাকা ভিত্তিক স্বনামধন্য কন্সট্রাকশন ও রিয়েল এস্টেট কোম্পানি সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেড। এই প্রতিষ্ঠানটি এর সেবার আওতায় থাকা জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের ক্ষেত্রে পরিবর্তন আনতে উদ্ভাবনী কার্যক্রম ও টেকসই গ্রিন প্রযুক্তির মাধ্যমে মেগা পর্যায়ের বিশাল ও জটিল সব কাঠামো গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করার জন্য সুপরিচিত। এই সেমিনারে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও এর প্রতিদ্বন্দ্বিতামূলক দিকটি তুলে ধরা হয়। এখানে বাংলাদেশের সরকারের পক্ষ হতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য প্রক্রিয়া এবং সুযোগ-সুবিধার বিষয়গুলোও উল্লেখ করা হয়৷

আরও পড়ুন: রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ক্ষতি হচ্ছে

সিটিস্কেপ ইন্টারন্যাশনাল লিমিটেড ( সি আই এল) এই কোম্পানির অর্জনসমূহ ও সিটিস্কেপ লাইফস্টাইল প্রজেক্টের মূল ধারণাটি সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করে। তাদের এই নতুন প্রজেক্টটি খুশি আর ভালো থাকার বার্তা ছড়িয়ে দেয়া ও এর সেবার আওতায় থাকা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই সামিটে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং এই স্বনামধন্য কোম্পানির নতুন প্রকল্প- সিটিস্কেপ লাইফস্টাইল প্রজেক্টে বিনিয়োগের জন্য সমঝোতা চুক্তি বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। সামিট চলাকালীন সময়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে এই তিনদেশের আন্তঃদেশীয় বাজারে বিভিন্ন খাতে বাণিজ্য এবং বিনিয়োগের সূচনা ঘটানোর বিষয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা

এই সামিটে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মাননীয় রাষ্ট্রদূত মি. হেরু হারতানতো সুবল, ইন্দোনেশিয়ার প্রাক্তন বাণিজ্য মন্ত্রী মি. গীতা ইরাওয়ান উইরজাওয়ান, ইন্দোনেশিয়ার লাবুয়ান আইবিএফসি- এর নির্বাহী চেয়ারম্যান ও সিইও ইস্কান্দার বিন মোহাম্মাদ নুলি, সিটিস্কেপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারোয়ার এবং সিটিস্কেপ গ্রুপের পরিচালক পাভেল সারোয়ার ও মুস্তাফা মইন সারোয়ার বক্তব্য রাখেন ও তাঁদের মতামত তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা আর বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ( BEZA), ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ( FBCCI), বিভিন্ন ব্যাংক, ও নন-ব্যাংকিং অর্থনৈতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধে গ...

শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথ হত্যায় গ্রেপ্তার ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

সহকারী প্রক্টর পদ ছাড়লেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যা...

সীমান্তে বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু অধিকারী

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ব...

তিন তারকা পেসার ছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

সবাই আওয়ামী লীগ করে, এখন কেউই করে না

ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথ...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা