বাজারে নতুন অর্গানিক বিউটি কেয়ার ব্র্যান্ড ‘পার্ল’
বাণিজ্য

বাজারে নতুন অর্গানিক বিউটি কেয়ার ব্র্যান্ড ‘পার্ল’

সান নিউজ ডেস্ক : সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার হাত ধরে উন্মোচিত হলো এক নতুন বিউটি কেয়ার ব্র্যান্ড ‘পার্ল’।

আরও পড়ুন : নবজাতকসহ নিহত ৩

গত শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের সিক্স সিজন্স হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে উন্মোচন হয় ব্র্যান্ডটির।

দেশের স্বনামধন্য অর্গানিক ফুড বাজারজাতকারী প্রতিষ্ঠান নিও ন্যাচারালস কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (ন্যাচারালস)-এর এন্ডোর্সড ব্র্যান্ড ‘পার্ল’।

‘পার্ল’-এর উন্মোচনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাচারালস এর চেয়ারম্যান ও দেশের জনপ্রিয় লেখক এবং হ্যাপিনেস কোচ মো. ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন : ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য

এ সময় তিনি বলেন, ‘মানুষের ভেতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের আত্মপ্রকাশই হলো “পার্ল”। আমাদের এই ব্রান্ডটির পণ্য শুধু নারীর সৌন্দর্যেরই যত্ন নিবে না, একইসঙ্গে নারীর সত্যিকারের স্বরূপ বিকশিত করবে।’

অনুষ্ঠানের মধ্যমণি মডেল ও অভিনেত্রী তানজিন তিশা বলেন, ‘আমরা যারা ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি, তাদেরকে রুপচর্চায় সচেতন থাকতে হয়। এক্ষেত্রে আমরা সবসময় অর্গানিক পণ্য ব্যবহারের চেষ্টা করি।

কেননা, কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারে আমাদের ত্বকের বড় আকারের ক্ষতি হতে পারে। আজকে ন্যাচারালস ‘পার্ল’ ব্র্যান্ডের যে পণ্যগুলো বাজারজাত করলো, আমি অবশ্যই এসব পণ্য ব্যবহার করবো।’

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের অক্টোবরে দেশের বাজারে যাত্রা শুরু করে ন্যাচারালস। এরপর থেকেই নতুন নতুন অর্গানিক পণ্য সচেতন গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে ন্যাচারালস। এরই ধারাবাহিকতায় এবার ‘পার্ল’ ব্র্যান্ডের আওতায় ত্বক ও চুলের যত্ন এবং রুপচর্চায় ১৮টি নতুন কেমিক্যালমুক্ত পণ্য বাজারে আনলো ন্যাচারালস।

প্রসঙ্গত, দেশের স্বনামধন্য শপিংমল, সুপারশপ এবং জনপ্রিয় ই-কমার্স সাইটে মিলবে ‘পার্ল’ ব্র্যান্ডের সব পণ্য।

আরও পড়ুন : চালু হল দেশের প্রথম চাল যাদুঘর

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)-এর পরিচালক আসিফ আহনাফ, ন্যাচারালস-এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার শেখ, ভাইস চেয়ারম্যান পলাশ পোদ্দার, পরিচালক তানজিলা আক্তার, পরিচালক (পরিচালন) রায়হান উদ্দিন, হেড অব ফাইন্যান্স মো. জাহিদ হাসান, হেড অফ পারচেজ দিলীপ কুমার রায়, হেড অফ কাস্টমার কেয়ার নুর আলম বাপ্পি এবং হেড অফ প্রোডাকশন ইয়াকুব শরিফ, পরিচাল ইফতেখার হোসেন ফারজিন ও স্যাম রাব্বি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা