অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)
বাণিজ্য

গরিব মানুষের জন্য কাজ করছে সরকার

সান নিউজ ডেস্ক: জ্বালানি মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী বসবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুন: গণতান্ত্রিক সরকার রাষ্ট্র চালাচ্ছে

বুধবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কাজ করা হয়েছে। কাজ করেই দাম বাড়ানো হয়েছে। দাম কেন বাড়লো, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। এর বাইরে আমি কিছু বলবো না। যারা এটার সঙ্গে সম্পৃক্ত প্রধানমন্ত্রী তাদের সবাইকে নিয়েই বসবেন।’

জ্বালানির প্রভাবে মূল্যস্ফীতি বাড়বে কি না, এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেন, ‘তেলের দাম বাড়লে সবকিছুর দামই বাড়ে, এটা স্বাভাবিক। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে।’

মূল্যবৃদ্ধির প্রভাব মূল্যায়ন করা হবে কি না, প্রশ্নে মুস্তফা কামাল বলেন, ‘অবশ্যই করা হবে। বার বার বলে আসছি সম্মিলিত প্রাইস লেভেল..। সেখানে (বিশ্ববাজারে) দাম বাড়লে এখানেও বাড়বে। সেখানে কমলে এখানেও কমবে।’

আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে শস্যের দাম

বাংলাদেশ ব্যাংক ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছে, এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এখানে যেভাবে সাহায্য করা দরকার, তা যদি না করা হয়, তাহলে তো সমস্যা। আপনার ব্যাংকে আপনি কত টাকা রাখতে পারেন, ডলার কত রাখবেন, ক্যাশ টাকা কত রাখবেন, সেটির বিষয় আছে। এর বাইরে যদি রাখেন, তাহলে মনে হবে অন্য কিছু করছেন। আমি বিষয়টি সঠিকভাবে জানি না।’

ডলারের দাম বাড়ছেই, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে ডলারের দাম বাড়েনি। ডলারের দাম সব জায়গায় বেড়েছে। সবাই এটা নিয়ে ভুগছেন। যারা যুদ্ধ করছেন, তারাও ভুগছেন। যারা যুদ্ধ বাড়াচ্ছেন, তারাও এর বাইরে নন।’

মানুষ দুঃসময়ে পড়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘গরিব মানুষের জন্য সরকার কাজ করছে। সরকার সবার জন্যই। কিন্তু গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে। জনগণকে সহযোগিতা করা ও তাদের ভালোভাবে রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটি সরকার করে যাচ্ছে এবং করে যাবে। দুঃসময় কেটে যাবে বলে আশা করি।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা