সবজির বাজারে তেলের চাপ  
বাণিজ্য

সবজির বাজারে তেলের চাপ  

সান নিউজ ডেস্ক : জ্বালানি তেল কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ার পর রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত কয়েকদিনে কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে বেড়েছে বিভিন্ন সবজির দাম। সেই সঙ্গে বেড়েছে মুরগি এবং ডিমের দামও।

আরও পড়ুন : ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তরকারির দাম এত বেড়েছে যে, আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে পুরো একটা মিষ্টি কুমড়া কিনতাম, আজ কিনলাম অর্ধেক। এভাবে চলতে থাকলে আমাদের মতো আয়ের মানুষের পক্ষে তিন বেলা খাবার খাওয়া কষ্ট হয়ে যাবে। আগে তিন বেলা খেতাম, এখন হয়তো দুই বেলা খেতে হবে।’

গত শুক্রবার (৫ আগস্ট) রাতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৩৪ বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করার সিদ্ধান্ত জানায় সরকার। যা ওইদিন রাত ১২টার পর থেকেই কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, এই বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে। কমের মধ্যে আছে শুধু পেঁপের দাম। এক কেজি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে এই সবজি। এছাড়া প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে অনেক ক্রেতাই কম বাজার নিয়ে বাসায় গেছেন।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, কম দামে কিনলে আমরাও কম দামে বিক্রি করতে পারি। ক্রেতাদের সঙ্গে দামদর করতে হয় কম। কিন্তু দাম বাড়ায় অনেক বেশি দামদর করতে হচ্ছে।

জানা গেছে, গত তিনদিনে বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলোর মধ্যে লেবু, পটল ও করলা অন্যতম। লেবুর দাম কয়েকদিন আগেও যেখানে ডজন ছিল ৩০ টাকা, সেখানে আজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

কেন দাম এত বাড়ল জানতে চাইলে বিক্রেতা রহিম মিয়া বলেন, এক সপ্তাহ আগে লেবুর ডজন বিক্রি করেছি ৩০ টাকায়। অথচ এখন ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ, আগে বস্তা কিনতাম ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে। আর এখন কিনতে হচ্ছে ২১০০ টাকায়। তিনি বলেন, কাঁচা কলার হালি কিনেছি ৮ টাকায়, এখন কিনছি ১২ টাকায়। বাংলাদেশে কোনো কিছুর দাম এক টাকা বাড়লে আমরা দেড় টাকা বাড়িয়ে দেই, কিন্তু এক টাকা কমলে আর কমাই না।

আরও পড়ুন : শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

ব্যবসায়ীরা জানান, পটলের দাম আজকে হঠাৎ করেই বেড়ে গেছে। আমদানি কম থাকায় ২০ টাকা কেজির পটল সপ্তাহ ঘোরার আগেই ৪০ টাকা হয়ে গেছে। সবজি বিক্রেতা আলিম হোসেন বলেন, তেলের দাম বাড়ায় সবজির দাম বেড়ে গেছে। পটলের দাম ২৫ থেকে ৩০ টাকা ছিল দুয়েকদিন আগেও। আর আজকে দাম ৪০ টাকা। অন্য সব সবজির দামও বাড়তি।

করলার দাম কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা। সবজি বিক্রেতা মো. ফারুক বলেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, এতে সব ধরনের সবজি কেজিতে ১৫-২০ টাকা দাম বেড়েছে। তিনি বলেন, তিনদিন আগে করলার দাম কেজিতে ছিল ৩০-৪০ টাকা। আজ সে করলা ৫০-৬০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।

এ সবজি বিক্রেতা বলেন, সবজির দাম বাড়ায় আমাদেরও কষ্ট অনেক বেড়ে গেছে। সবজি কিনতে চালান লাগছে বেশি। ক্রেতাদের সঙ্গে দামদর করতে হচ্ছে বেশি। দাম কম থাকলে তো এসব সমস্যা হতো না।এদিকে দাম বাড়ায় আগের চেয়ে কম পরিমাণ সবজি কিনছেন অনেক ক্রেতাই। তেমনই একজন টুরিস্ট কোম্পানির চাকরিজীবী বাবুল হোসেন।

তিনি বলেন, বাজারে সবজির দাম বাড়তি। এটা আমাদের ক্রয়ের পরিমাণে প্রভাব ফেলেছে। আগে বাজারে এলে সব ধরণের সবজি এক কেজি করে দিতে বলতাম। এখন বাছাই করে ৩ বা ৪টি আইটেম নিতে হচ্ছে।

কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে হাইব্রিড পেয়াজের পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায়, ভারতীয় পেয়াজ ১৮০ টাকায় আর দেশি পেয়াজ ২৪০ টাকায়। অথচ কয়েকদিন আগেও ২২০ টাকায় দেশি পেঁয়াজ এবং অন্যগুলোও ১০-২০ টাকা কমে বিক্রি হয়েছে। এখন পাল্লায় ১০ থেকে ২০ টাকা এবং কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে।

খুচরা বাজারে দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর ভারতীয় ৪০ টাকায়।আলুর দাম পাইকারি বাজারে কিছুটা কমেছে। ১৩০ টাকা ছিল পাল্লা (৫ কেজি)। ১০ টাকা কমে এখন সেটা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

আরও পড়ুন : জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

খুচরা বাজারে দেশি আদা কেজি ১০০ টাকা এবং ভারতীয় ১১০ টাকা; চায়না রসুন ১২০ ও ১৪০ টাকা এবং দেশি রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।ছাড়া দাম বাড়ায় পর কচুর লতি ৬০ টাকা, শসা ৫০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, কাঁচা কলার হালি ২০ টাকা, বেগুন ৫০ টাকা, চায়না গাজর ১২০ থেকে ১৫০ টাকা, দেশি গাজর ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৪০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা পিস, চিচিঙ্গা ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, ধুন্দল ৪০-৫০ টাকা, কচুমুখী ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা