বাণিজ্য

ইসলামী ব্যাংকে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা (৭ আগস্ট) রবিবার ব্যাংকের টাওয়ারে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদ ইসলামী ব্যাংক শাখার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, এমপি, ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, পরিচালক মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আ. ব. ম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান লাল্টু, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ, ইসলামী ব্যাংক শাখার সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম (মেহেদী) ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

নোয়াখালীর সেনবাগে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, মা ও...

দক্ষিণ আফ্রিকাকে দ্রুত গুটিয়ে দিতে মরিয়া বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের তৃতীয় দিনে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সামনে এখন একটাই সুনি...

শ্রীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগগে ডিম ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণে...

চিলমারীতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সমাপ্ত

কুড়িগ্রামের চিলমারীতে মূল অংশীজনদের নিয়ে প্রতিবন্ধ...

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী রাশ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলার একমাত্র ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা