বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)
বাণিজ্য

এত অস্থির হওয়ার কিছু নেই

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই।

আরও পড়ুন: বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ সেমিনারের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না।

তিনি বলেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রধানমন্ত্রীর আছে। এ কারণে তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়া নিয়ে এতো অস্থির হওয়ায় কিছু নেই।

আরও পড়ুন: আচার খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম, এফবিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ড. মোস্তফা আবিদ খান, সাবেক সিনিয়র সচিব শুভাশীস বসু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা