পুঁজিবাজারে বড় পতন
বাণিজ্য

বড় পতন পুঁজিবাজারে

সান নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৪ পয়েন্ট। বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

আরও পড়ুন: আমরা মাছে ভাতে বাঙালি

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬০ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে। ফলে ঈদ পরবর্তী টানা নয় কর্মদিবসই দরপতন হলো পুঁজিবাজারে। টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য মতে, বোরবার বাজারে দিনের শুরু থেকে ক্রেতার তুলনায় শেয়ার বিক্রির চাপ বেশি ছিল। ফলে এদিন মাত্র ১৪ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৫৭টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫২ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১৬ দশমিক ৭২ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে- মতিন স্পিনিং, কেডিএস এক্সেসরিজ, প্রাইম টেক্সটাইল, ফরচুন সুজ, সাফকো স্পিনিং, সোনালী পেপার, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিক এবং ইন্ট্রাকো লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬০ পয়েন্ট কমে ১৭ হাজার ৮০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

এ বাজারে ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৭টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৫২৯ টাকা।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা