বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
বাণিজ্য

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (বিডিএমএ)-এর নয় সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে গঠিত এ সংগঠনের আহবায়ক এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ এবং চ্যানেল আইয়ের মো. আজিম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকার খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

শনিবার (২৩ জুলাই) এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- একুশে টেলিভিশনের জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যানেল ২৪’র রিয়াজুল আলম রাব্বী, দীপ্ত টিভির মোহাম্মদ আবু নাসিম, মাছরাঙা টেলিভিশনের মো. তামজিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের পলাশ দাস, ঢাকা পোস্টের মো. হাসিবুল হাসান ও ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল।

একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট উপ-কমিটিও গঠন করা হয়েছে।

এই কমিটির সদস্যরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার আজাদ বেগ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মিল্লাত হোসেন, নাগরিক টিভির রবি শংকর দাস, জাগো নিউজের জিয়া উদ্দিন এবং এনটিভি অনলাইনের আবু এহসান সিদ্দিক রাজ।

আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

এ উপলক্ষ্যে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সমবেত হয়েছিলেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বাংলাদেশ টেলিভিশনের মাহফুজুর রহমান, মোহনা টিভির মোশাররফ খান বাদল, নয়া শতাব্দীর মেহেদি হাসানসহ টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের দায়িত্বশীর ব্যক্তিরা।

আগামী ২৮ আগস্ট সংগঠনের পরবর্তী বৈঠক আহবান করা হয়েছে।

প্রসঙ্গত, গত জুন মাসে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে একটি সংগঠন গঠনের উদ্দেশ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (বিডিএমএ) নামে এই সংগঠনের নাম ঠিক করা হয়।

গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সঠিক রূপরেখা তৈরিতে কার্যকর ভূমিকা রাখা, নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, ফেসবুক-ইউটিউবের কপিরাইট ম্যানেজমেন্টকে আরেও সুষ্ঠুভাবে পরিচালনা করা, নতুন কর্মপন্থা ঠিক করা, স্যোশাল মিডিয়াকে আরেও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারাদেশের গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং সবার জন্য নিরাপদ গণমাধ্যমের আধেয় প্রকাশ করে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্য।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা