বি-বাড়িয়া লেখা যাবে না
বাণিজ্য

বি-বাড়িয়া লেখা যাবে না

সান নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম লেখার সময় বি-বাড়িয়া লেখা যাবে না। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৪ জুলাই) এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে।

আরও পড়ুন : আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বাড়বে

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এর আগে ৪ জুলাই অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওই নির্দেশনা উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সূচনা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া হিসেবেই পরিচিত। সরকারি গেজেটে ব্রাহ্মণবাড়িয়া লেখা আছে।

কিন্তু একটি মহল ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়া জেলা নামে প্রচার করার ফলে বিভিন্ন দাফতরিক যোগাযোগ, ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, মহাসড়কে স্থাপিত ওভারহেড ডিরেকশনাল সাইনবোর্ড, কিলোমিটার পোস্ট ও বিলবোর্ডগুলোতে ব্রাহ্মণবাড়িয়া নামের পরিবর্তে বি-বাড়িয়া নামের প্রচলন শুরু হয়, যা এখনও বিদ্যমান রয়েছে।

আরও পড়ুন : হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মীনাক্ষী বর্মনের সাক্ষরকৃত সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং তাদের আওতাধীন দফতরসমূহের চিঠিপত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সরকারি সফর সূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়া লিখে পত্র যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

প্রকৃতপক্ষে সরকারিভাবে বি-বাড়িয়া নামে কোনও জেলা নেই। বর্ণিত অবস্থায় সব দাফতরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বি-বাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা