বাণিজ্য

শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ স্বীকৃতি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।

টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। সাসটেইনেবল রেটিং-২০২১ এ বাংলাদেশের মোট ১০টি বেসরকারি ব্যাংক এ স্বীকৃতি পেলো।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা