সেলফিনে চালু হল মাস্টারকার্ড ব্রান্ডের ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ড
বাণিজ্য

চালু হল ভার্চুয়াল প্রিপেইড কার্ড

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিনে এখন থেকে পাওয়া যাবে মাস্টারকার্ড ব্রান্ডের ডুয়্যাল কারেন্সি সাপোর্টেড ভার্চুয়াল প্রিপেইড কার্ড। এই কার্ডের মাধ্যমে টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রাতেও দেশ-বিদেশের যেকোন ই-কমার্স সাইটে কেনাকাটা করা যাবে। তবে বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য গ্রাহকের পাসপোর্টে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট করতে হবে।

আরও পড়ুন: বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে

২২ জুন ২০২২ ঢাকার একটি হোটেলে এই কার্ডের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ইসলামী ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও অলটারনেটিভ ব্যাংকিং উইংয়ের প্রধান আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

কার্ডটি দিয়ে এনপিএসবি/ইএফটি/আরটিজিএস নেটওয়ার্কে যুক্ত যেকোন ব্যাংকের অ্যাকাউন্ট ও মাস্টারকার্ড ব্রান্ডের কার্ডে ফান্ড ট্রান্সফার করা যাবে। মার্চেন্ট পেমেন্ট, বিল ও ফিস পেমেন্ট, ই-টিকেটিং ও মোবাইল রিচার্জ করা যাবে। আবার যেকোন ব্যাংকের মাস্টারকার্ড, ইসলামী ব্যাংকের যেকোন কার্ড, অ্যাকাউন্ট ও এমক্যাশ সার্ভিস থেকে এই কার্ডে টাকা আনা যাবে।

ইসলামী ব্যাংকের শাখা/উপশাখা, এটিএম/সিআরএম, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও এমক্যাশ পয়েন্ট থেকে ক্যাশ আউট বা নগদ টাকা উত্তোলন করা যাবে। এই কার্ডটি পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। সেলফিন অ্যাপে রেজিস্ট্রেশন থাকলেই এই কার্ড নেয়া যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা