কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক (ছবি- সংগৃহীত)
বাণিজ্য

হাওরের ধান নষ্ট হলে চালের দাম বাড়বে

সান নিউজ ডেস্ক: হাওরের ফসল যদি পুরোটা কিংবা আরো নষ্ট হয় তখন চালের দাম অবশ্যই বাড়বে। কেউ তখন বলবে না যে, আগাম বন্যার কারণে ফসল নষ্ট হয়ে চালের দাম বাড়লো কেন, খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী জবাব দাও। বিরোধীদল, বুদ্ধিজীবী, মিডিয়ার ভাইয়েরা সবাই এমন লাগা লাগবে, কি কারণে হল সেটা আর বলবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: ইউক্রেনের ৩ হাজার সেনা নিহত

শনিবার ( ১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করতে গিয়ে কৃষিমন্ত্রী এসব বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগাম বন্যার কারণে এই যে ধানের দাম বাড়ছে, এ নিয়ে আমাদের কাছে আর জবাব থাকে না। আমরা প্রচণ্ড সমালোচনার শিকার হই। চতুর্দিক থেকে ধিক্কার আসতে শুরু করে। তারপরও, আমরা যেন মানুষের মাঝে থাকতে পারি। সরকারের যত টাকা লাগুক না কেন, আমরা চাই হাওরের ক্ষতি কমিয়ে আনতে।

আরও পড়ুন: গমের বাজার দখলে নিচ্ছে ভারত

তিনি আরও বলেন, সারাবিশ্বে করোনা মহামারীর কারণে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য নিয়ে একটা বিরাট সংকট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটি দেশ সারা বিশ্বের বৃহৎ গম উৎপাদন ও রপ্তানিকারক দেশ। তারপর যদি হাওরে এতবড় ক্ষতি হয় তবে সেটা দেশের খাদ্য শস্যের উপরও বিরাট প্রভাব ফেলবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যা হওয়ার হয়েছে, বাকি ফসলটুকু যেন ঘরে তুলে নিয়ে যেতে পারি।

বাঁধ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, শামীমা আক্তার খানম এমপি প্রমুখ। এছারা জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা