বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাব
বাণিজ্য

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে গণশুনানির জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছে।

আরও পড়ুন : পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ওইদিন এ গণশুনানি অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ট্যারিফ পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব সংবলিত আবেদন দাখিল করেছে।

আবেদন পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কমিশনের গঠিত কারিগরি মূল্যায়ন টিম সুপারিশ করেছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা সংস্থাকে ২৮ এপ্রিলের মধ্যে শুনানি-পূর্ব লিখিত বক্তব্য বা মতামত কমিশনে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন : পাকিস্তান পরিস্থিতিতে নজর রাখছে ঢাকা

সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার ৬৯ শতাংশ বাড়ানোর জন্য বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে। এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিদ্যুতের দাম বাড়ার আগাম বার্তাও দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুতের দাম বাড়াতে গত জানুয়ারির মাঝামাঝি বিইআরসির কাছে লিখিত প্রস্তাব দেয় দেশের বিদ্যুৎ খাতের শীর্ষ সরকারি সংস্থা পিডিবি। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৬৬-৭৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়।

আরও পড়ুন : গণভবন অভিমুখে সোহেল তাজ

গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি কার্যকর এবং জানুয়ারিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের মধ্যেই আসে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত ২৪ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, সবাই যেন প্রস্তুত থাকে, হয় শকড আসবে, না হয় আসবে না। আগামী দিনগুলোতে যে চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলার জন্য যে পরিমাণ ধৈর্য দরকার, তা সবার কাছে আশা করি।

আরও পড়ুন : পুরুষ ধর্ষণ আইন সংশোধনের পক্ষে রুল

দাম বাড়বে কি না- সেটা বিইআরসি বলতে পারবে। প্রস্তাব গেছে, সেটা বিইআরসির সিদ্ধান্ত। তবে আমরা চাচ্ছি, বিদ্যুতের দাম যতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা