বাণিজ্য

সোনালী লাইফ ইন্স্যুরেন্স’র নতুন সিইও মীর রাশেদ বিন আমান

সান নিউজ :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর নতুন সিইও হলেন মীর রাশেদ বিন আমান। তিনি কোম্পানীর সাবেক সিইও অজিত চন্দ্র আইচ'র স্থলাভিশিক্ত হলেন। সম্প্রতি রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় ইম্পিরিয়াল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহন করেন। বাংলাদেশের প্রথম এবং পূর্নাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড'র নতুন সিইও মীর রাশেদ বিন আমানের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর প্রতিষ্ঠাতা বিজিএমইএ’র সাবেক প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুসসহ কোম্পানীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

২০১৩ সাল হতেই মীর রাশেদ বিন আমান সোনালী লাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং পরে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মীর রাশেদ বিন আমান ১৯৮৪ সালে পুরনো ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মীর এনামুল করিম আমান এবং মাতা রুবিনা আমান। তার শিক্ষা জীবনের শুরু ভারতের দার্জিলিং এর মাউন্ট হারমান স্কুলে এবং পরবর্তীতে অট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি,সিডনিতে একাউন্টসের উপর স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেন।

এরপর চাটার্ড একাউন্টর্স ডিগ্রী লাভের আসায় লেখাপড়া অব্যাহত রাখেন। লেখপড়ার পাশাপাশি তিনি পৃথিবীর বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে চাকরী করেছেন। কিন্তু দেশে ইতিবাচক একটা কিছু করার আশাায় ৮ বছরের ব্যাংকিং জীবনের ইতি টেনে সৃজনশীল মানুষ মীর রাশেদ বিন আমান মাটির টানে বাংলাদেশে চলে আসেন এবং যুক্ত হন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে। চতুর্থ প্রজম্মের এ লাইফ ইন্সুরেন্স কোম্পানীকে তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র তথ্য-প্রযুক্তি নির্ভর কোম্পানীতে রুপান্তরিত করেন। তার ঐকান্তিক প্রচেস্টায় সোনালী লাইফ বাংলাদেশের জীবন বীমা সেক্টরে মাত্র ৭ দিনে বীমা দাবী মেটিয়ে এক যুগান্তকারী দৃস্টান্ত স্থাপন করতে সক্ষম হয়।
ব্যক্তিগত জীবনে মীর রাশেদ বিন আমান বিবাহিত। তার স্ত্রী মিস ফওজিয়া কামরুন তানিয়া এবং তাদের দুটি পুত্র সন্তান রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা