বাণিজ্য

জীবনকে সহজ করবে মাইক্রোওয়েভ ওভেন

সান নিউজ ডেস্ক: কর্মব্যস্ত দিনের শেষে জাহিন ও সায়মা দম্পতির বাসায় পৌঁছাতে প্রতিদিনই রাত ১০টা বেজে যায়। এরপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হতে লেগে যায় আরো কিছু সময়। ঘরে পৌঁছে এতো রাতে তাদের আর রান্না করতে ইচ্ছে করে না। এ পরিস্থিতিতে তারা ঝটপট রান্নার একটি উপায় বের করে ফেলেন।

আরও পড়ুন: গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করছে গ্রামীণফোন

ইউটিউব দেখে তারা ‘মাইক্রোওয়েভড গ্রিলড চিকেন রান্না’ করার সিদ্ধান্ত নেন। জাহিন ফ্রিজার থেকে মুরগির মাংস বের করে ভালোভাবে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দেন, এরপর মাংসগুলোকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রেখে দেন ২০ মিনিট। ব্যস, মুরগির মাংস রান্না হয়ে যায়! এভাবেই তারা কর্মব্যস্ত দিনগুলোতে খুব কম সময়ের মধ্যে ‘মাইক্রোওয়েভ গ্রিলড চিকেন’ রান্না করে রাতের খাবার সেরে ফেলেন।

জাহিন ও সায়মা দম্পতির মতো যারা কর্মব্যস্ত দিনের শেষে ঝটপট রান্না শেষ করতে চান তাদের জন্য মাইক্রোওয়েভ ওভেন বেশ সহায়ক। এ প্রয়োজনীয় অনুষঙ্গ খুব কম সময়ের মধ্যে রান্না শেষ করতে সাহায্য করে; এর বিশেষ সুবিধা হচ্ছে, রান্নার সময় খাবার হয়েছে কিনা তা বার বার দেখতে হয় না। তাই, চাকরিজীবী দম্পতিদের জন্য এটি প্রয়োজনীয় এক অনুষঙ্গে পরিণত হয়েছে।

বাজারে তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যাচ্ছে- সোলো, গ্রিল ও কনভেকশন। সোলো মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম, সবজি সেদ্ধ, জমাটবাঁধা মাংসকে নরম করতে সাহায্য করে। সোলো মাইক্রোওয়েভ ওভেনটি বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। যদি কেউ খুব দ্রুত খাবার রান্না করতে চান, তাহলে এ ওভেনটি তাদের জন্য বেশ উপযোগী। অতিরিক্ত ফিচার ও ইন্টারনাল গ্রিল সুবিধা থাকায় গ্রিল মাইক্রোওয়েব ওভেন দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু ও মজাদার খাবার খুব সহজেই রান্না করা যায়। কনভেকশন মাইক্রোওয়েব ওভেন দিয়ে খুব সহজেই কেক ও পিৎজা বানানো যায়।

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ২১ মার্চ

রান্নাকে সহজ করতে এ ওভেনগুলোতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। অটো কুক/রিহিট/ডিফ্রস্ট ফিচারগুলোর মাধ্যমে পাওয়ার সেটিং অপশন সেট করে ওভেনটি চালানো যাবে। অতিরিক্ত গরম না করে সঠিক তাপমাত্রায় রান্না শেষ করার জন্য এতে রয়েছে ‘কিপ ওয়ার্ম’ ফাংশন। জাহিন ও সায়মা দম্পতির মতো যাদের অফিস শেষে বাসায় ফিরতে দেরি হয় তারা খুব দ্রুত সময়ের এ সরঞ্জামটি দিয়ে রান্না করতে পারবেন এবং এতে দীর্ঘসময় খাবার গরমও থাকবে। আপনার মাইক্রোওয়েভ ওভেনে যদি এনার্জি সেভ মোড অপশন থাকে তবে এটি ব্যবহারে আপনার কম বিদ্যুৎ খরচ হবে, কিছু মাইক্রোওয়েভ ওভেনে সেন্সর কুকিং ফিচার রয়েছে, যা খাবার ও বাতাসের ময়েশ্চারকে নিদিষ্ট তাপমাত্রায় ওপর ভিত্তি করে শক্তির স্তর ও রান্নার সময়কে সমন্বয় করতে সাহায্য করে।

হট ব্লাস্ট, সিরামিক ক্যাভিটি, ট্যান্ডর টেকেনোলজি ও অন্যান্য অনেক ফিচারের সমন্বয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের মাইক্রোওয়েভ ওভেনের অনেকগুলো মডেল রয়েছে। স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনগুলো তাৎক্ষণিক ও সহজে সুস্বাদু খাবার রান্না করতে ব্যবহারকারীদের সাহায্য করে, যা অনেক সময়ও বাঁচায়। ব্যবহারকারীরা বাটন চেপেই প্রি- প্রোগ্রামড লোকাল রেসিপি বানাতে পারবেন। ২০ লিটার, ২৩ লিটার, ২৮ লিটার ও ৩৫ লিটার ভার্সনের ওভেনগুলো ৮,৯০০ টাকা থেকে ৪২, ৯০০ টাকার মধ্যে আগ্রহীরা ক্রয় করতে পারবেন। জাহিন ও সায়মা দম্পতির মতো যাদের কর্মব্যস্ত দিনের শেষে রাতে বাসায় ফিরতে হয় কিংবা রান্না করার প্রয়োজনীয় সময় থাকে না, তারা নিজেদের জীবনকে সহজ করতে আস্থা রাখতে পারেন মাইক্রোওয়েভ ওভেনের ওপর।

আরও পড়ুন: রাজধানীতে নম্বরের ভিত্তিতে চলবে গাড়ি

প্রসঙ্গত, টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

সান নিউজ/এমমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা