প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

সোনার দাম আরও বাড়ল 

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা।

বুধবার (৯ মার্চ) থেকে দেশে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ এবং মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের খবর সংবাদ মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের ভরির দাম হবে ৭৯ হাজার ৩১৫ দশমিক ২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরি মঙ্গলবার পর্যন্ত দাম ছিল ৭৮ হাজার ২৬৫ দশমিক ৪৪ টাকা। সে হিসেবে ভরি প্রতি দাম বেড়েছে ১ হাজার ৪৯ দশমিক ৭৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার ৬৯৯ দশমিক ৩৬ টাকা। আগে ২১ ক্যারেটের ভরি বিক্রি হয় ৭৪ হাজার ৭৬৬ দশমিক ২৪ টাকায়। নতুন ঘোষণায় ২১ ক্যারেটে ভরি প্রতি দাম বেড়েছে ৯৩৩ দশমিক ১২ টাকা।

একইসঙ্গে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৯৬৮ দশমিক ৪৮ টাকা। আগের দিন ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। ১৮ ক্যারেটে ভরি প্রতি দাম বেড়েছে ৮১৬ দশমিক ৪৮ টাকা।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৬২ দশমিক ৬৪ টাকা। মঙ্গলবার পর্যন্ত সনাতন পদ্ধতির হিসাবে প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪২১ দশমিক ১২ টাকা। এতে এখন ভরি প্রতি দাম বেড়েছে ৬৪১ দশমিক ৫২ টাকা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা