পাইকারি এবং খুচরা পর্যায়ে সিমেন্টের দাম বস্তাপ্রতি ২০ টাকা বেড়েছে (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

বস্তাপ্রতি ২০ টাকা বাড়ল সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সিমেন্টের কাঁচামালের দামবৃদ্ধি এবং জাহাজভাড়া বাড়ার কারণে সিমেন্টের উৎপাদন খরচ বেড়েছে। যে কারণে পাইকারি এবং খুচরা পর্যায়ে সিমেন্টের দাম বস্তাপ্রতি ২০ টাকা বেড়েছে।

উৎপাদনকারীরা জানান, প্রতি বস্তা সিমেন্ট উৎপাদনে ৫০ থেকে ৬০ টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। এ আবস্থায় সিমেন্ট কম্পানিগুলো টিকে থাকার স্বার্থে মূল্য সমন্বয় করা হচ্ছে।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির আন্তর্জাতিক বাজার। জ্বালানি তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে বিভিন্ন শিল্পপণ্যের কাঁচামালের মূল্য। জাহাজের জ্বালানি (মেরিন ফুয়েল) টনপ্রতি ৫০ শতংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে পণ্য পরিবহন ব্যয় অনেক বেশি বেড়ে গেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

মহানগরীর খুচরা দোকান ঘুরে দেখা গেছে, সব কম্পানির সিমেন্টের দাম এক দিনের ব্যবধানে ২০ টাকা বেড়েছে। শাহ স্পেশাল ৪২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৪০ টাকা, সুপারক্রিট ২০ টাকা বেড়ে ৪৪০ টাকা, স্ক্যান সিমেন্ট ৪৭০ টাকা, বেঙ্গল ৪৩০ টাকা, মীর ৪২৫ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব শপিংমল বন্ধ

এ খাতের উদ্যোক্তারা জানান, সিমেন্ট উৎপাদনে প্রধান পাঁচটি কাঁচামাল ক্লিংকার, লাইমস্টোন, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ এবং জিপসাম ব্যবহৃত হয়। যেগুলো আমদানিনির্ভর। এর মধ্যে ৬২ থেকে ৯০ ভাগ হলো ক্লিংকার। কাঁচামাল ক্লিংকার প্রতি টন ৬০ ডলার থেকে বেড়ে ৭৫-৭৯ ডলার হয়ে গেছে। শুধু ক্লিংকারেই ১৫ ডলারের বেশি দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া অন্যান্য কাঁচামাল লাইমস্টোন, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ ও জিপসাম গড়ে ১০-১২ ডলার বেড়ে গেছে। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং জাহাজসংকটের কারণে জাহাজভাড়া আগের চেয়ে দ্বিগুণ হয়েছে বলেও জানান উদ্যোক্তারা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা