জাতীয়

সরকার তেলের দাম বৃদ্ধি করেনি

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার তেলের দাম বৃদ্ধি করেনি, বরং পাশের বাড়ির সমান করেছে। কলকাতায় ডিজেল ১১৬ টাকা। আর আমাদের দেশে ১১৪ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: সেই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক

রোববার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক তথ্য কমিশনার গোলাম রহমান, ওমর ফারুক চৌধুরী, বাসস সম্পাদক আবুল কালাম আজাদ, সোহেল হায়দার চৌধুরী, আকতার হোসেন, আজিজুল ইসলাম ভুইয়া প্রমুখ।

আরও পড়ুন: শুটিংয়ে যৌন হেনস্তার শিকার মিম

তথ্যমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। কিন্তু আমি সত্যগুলো বলেছি। যদি সত্য না বলি, তাহলে আমি তথ্যমন্ত্রী হিসেবে জাতির কাছে দায়ী থাকব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে পালানো ও বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার দিন ভোরে জিয়াউর রহমান কেন সুটেড বুটেড ছিলেন? তিনি কি তাহলে হত্যার ঘটনা শোনার অপেক্ষায় ছিলেন? যেখানে সেনাপতি হিসেবে বঙ্গবন্ধুকে রক্ষা করার কথা, তিনি তা না করে হত্যাকাণ্ডের বিষয়ে বলেছিলেন, ‘সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার’।

আরও পড়ুন: মধ্যরাতে প্রেমিক যুগলকে নির্যাতন

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলব কারা, তার সঠিক তথ্য সন্নিবেশিত করতে একটি কমিশন গঠন করতে হবে। এছাড়া যেসব হত্যাকারীরা বেঁচে আছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ। মে মাস পর্যন্ত এটি ৭ শতাংশের নিচে ছিল। মে মাসের পর কিছুটা বেড়ে সাড়ে ৭ শতাংশ হয়েছে। যেখানে ইউরোপিয়ান ইউনিয়নে ৯ দশমিক ৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৫ শতাংশ, ইউকে-তে ৯ দশমিক ৪ শতাংশ। সেই তুলনায় আমাদের দেশে অনেক কম আছে। তাই বলে আমরা যে এটাকে স্বস্তিদায়ক বলছি তা নয়, আমরা চেষ্টা করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা