বাণিজ্য

দেশের সেরা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

সান নিউজ ডেস্ক: ‘ডেয়ার টু লিপ’ চেতনায় অনুপ্রাণিত দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে ক্যানালিসের প্রতিবেদন অনুসারে দেশের সেরা স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ডে পরিণত হয়েছে।

শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি মার্কেট অ্যানালিস্ট ফার্ম ক্যানালিস দ্বারা প্রকাশিত সাম্প্রাতিক একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে শিপমেন্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষস্থান দখল করেছে রিয়েলমি। ২০ শতাংশ ইউনিট শেয়ার ও ৫০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে চতুর্থ প্রান্তিকে ১ নম্বর স্থানে উঠে এসেছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।

রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও বলেন, এটি রিয়েলমি-তে যারা কাজ করেন এবং আমাদের গ্রাহক, ফ্যান তথা সমগ্র রিয়েলমি বাংলাদেশ পরিবারের জন্য দারুণ একটি মুহূর্ত। রিয়েলমি সবসময় সর্বোচ্চ আন্তরিকতার সাথে স্মার্ট ডিভাইস
ব্যবহারকারীদের চাহিদা পূরণের দিকে মনোনিবেশ করে। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে এক নম্বর স্মার্টফোন নির্মাতা হিসেবে আমাদের সাম্প্রতিক অর্জন তাই প্রমাণ করে।

রিয়েলমির পণ্যগুলি দ্রুত প্রবৃদ্ধির সাথে উদীয়মান বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন অব্যাহত রেখেছে। ইউরোপে, এক বছরে প্রায় ৪৫০ শতাংশ প্রবৃদ্ধির হারসহ এক নতুন মাইলফলক অর্জন করেছে রিয়েলমি। এর মাধ্যমে এই অঞ্চলের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।

ক্যানালিসের তথ্য মতে, যে ভারতে রিয়েলমির মার্কেট শেয়ার বেড়ে ১৭ শতাংশ হয়েছে এবং ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৩০টি বাজারে এবং ৬টি অঞ্চলে রিয়েলমি শীর্ষ ৫-এর মধ্যে স্থান করে নিয়েছে।

আরও পড়ুন: প্রিয়জনকে জড়িয়ে ধরার উপকারিতা

প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে, রিয়েলমি আরো বিশাল পরিসরে স্মার্ট ডিভাইস নিয়ে আসবে। আগামী তিন বছরে তরুণ ব্যবহারকারীদের জন্য ১০ কোটি ৫জি ফোন অফার করার লক্ষ্যে ৫জি পণ্যগুলির একটি বৈচিত্রময় পোর্টফোলিও তৈরি করছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।

সাশ্রয়ী মূল্যের ৫জি ফোনের পাশাপাশি, রিয়েলমি তরুণ গ্রাহকদের কাছে আরও এআইওটি পণ্য নিয়ে আসবে কারণ রিয়েলমি উন্নত ‘১+৫+টি’ কৌশল নিয়ে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা