বাণিজ্য

নতুন ই-কমার্স 'স্কেলটা শপ'

সান নিউজ ডেস্ক: দেশজুড়ে যখন ই-কমার্সের বাজারে চলছে অস্থিরতা। তার মধ্যে ‘আস্থায় কেনাকাটা’ স্লোগানকে সামনে নিয়ে নতুন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘স্কেলটা শপ’ যাত্রা শুরু হতে যাচ্ছে। ক্যাশ অন ডেলিভারিতে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া কোনো ধরনের পণ্য মজুদ করা কিংবা অগ্রিম টাকা নেবে না বাজারে আসতে চলা প্রতিষ্ঠানটি। স্কেলটা শপে ফ্যাশন অ্যাকসেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন গেজেট, হস্তশিল্পসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে। এটি স্কেলটা বাংলাদেশ লিমিটেড কোম্পানী একটি অঙ্গপ্রতিষ্ঠান।

স্কেলটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মো.সজীবুল ইসলাম বলেন, ‘ই-কমার্স শিল্পের এক বিপ্লবের সময় কিছু অসাধু ব্যবসায়ীর কারনে মানুষ অনলাইনের উপর আস্থা হারিয়ে ফেলেছে। অনেক সময় তারা যে পন্যটি অর্ডার করে সেটি ডেলিভারি না দিয়ে অন্য কোন পন্য পাঠিয়েছে।
এই পরিস্থিতিতে সম্ভবনাময় এই শিল্পের বিপ্লব হওয়ার আগেই তা শেষের পথে। এমন অবস্থায় আমরা কয়েকজন তরুন উদ্যোক্তা এই শিল্পের বিকাশে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আবারও মানুষের আস্থার জায়গা ই-কমার্স ফিরবে আমি আশা করছি।’

তিনি আরো বলেন, আমরা আগে পন্য দেব, তারপর টাকা নেব। পন্য পছন্দ না হলে ক্রেতার টাকা দিবে না। আর কেস অন ডেলিভারীতে গ্রাহক প্রতারণা শিকার হওয়ার কোনো সুযোগ নেই। আমরা পন্যের গুণগত মানের বিষয়ে কোন ছাড় দেব না।’

প্রতিষ্ঠানিটির সাথে যুক্ত আছেন যারা- স্কেলটা বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান জামান, প্ল্যানিং ডিরেক্টর শফিকুল ইসলাম, ডিরেক্টর ইসতিয়াক আহমেদ ইমরান, ডিরেক্টর (বিজনেস) শাহরিয়ার কবির নিলয় প্রমুখ।

স্কেলটা বাংলাদেশ লিমিটেডের প্ল্যানিং ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, ইকমার্স ওয়েবসাইট বা স্টোর নিসন্দেহে শপিংয়ের ভবিষ্যত। অনলাইন কেনাকাটার জন্য ক্রেতারা বিভিন্ন ওয়েবসাইটের প্রতি নির্ভরশীল হচ্ছেন। সেক্ষেত্রে স্কেলটা গ্রাহকদের মনে জায়গা করে নেবে বলে আমি বিশ্বাস করি।

করোনাকালীন সময়ে দোকানপাট যখন বন্ধ ছিল তখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মানুষ দৈনন্দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে ছিলেন। ভবিষ্যতেও ক্রেতারা অনলাইনে মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের প্রবণতা বাড়বে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গানের কথায় স্বপ্ন বুনছেন ফকির রায়হান

বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের সন্তান রাইসুল ইসলাম। সংগীতজগতে যিনি &lsquo...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ পদত্যাগের ঘোষণা দেয়া সেই   বিএনপি নেতা গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’- ফেসবুকে এমন স...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা