মোবাইল, সেবায়, কর, ভারতে ১৫%, পাকিস্তানে ১৭%, দেশে ৩৩%,
বাণিজ্য
মোবাইল সেবায় কর

ভারতে ১৫%, পাকিস্তানে ১৭%, দেশে ৩৩%

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবেশী কয়েকটি দেশের মধ্যে এখন বাংলাদেশেই মোবাইল সেবায় কর বেশি। নতুন বাজেটে সম্পূরক শুল্ক বাড়িয়ে যে কর ধরা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিবেশী কয়েকটি দেশের তুলনায় দ্বিগুণ এই করের হার।

আফগানিস্তানে মোবাইল সেবা গ্রাহকের ওপর কর ১২ শতাংশ। ভারতে ১৫, পাকিস্তানে ১৭ ও শ্রীলঙ্কায় ২৩ শতাংশ। বাংলাদেশে নতুন বাজেটে সম্পূরক শুল্ক বাড়িয়ে করভার ৩৩ শতাংশ করা হয়েছে।

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট নিয়ে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটার্স অব বাংলাদেশ (অ্যামটব) আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। তিনি বলেন, 'করোনা মহামারিকালে কেন মোবাইল সেবায় কর আরও বাড়ানো হলো, তা আমাদের বোধগম্য হচ্ছে না।'

মঙ্গলবার (১৬ জুন) এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যামটব।

অ্যামটব বলছে, মোবাইল সেবায় নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় সাধারণ মানুষ ব্যবহার কমিয়ে খরচ কমাবে। এতে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ নাও হতে পারে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের যে বাজেট উত্থাপন করেছেন, তাতে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন।

অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদ একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে মোবাইলে কথা বলা ও খুদেবার্তা পাঠানোয় মোট করভার দাঁড়াল ৩৩ দশমিক ২৫ শতাংশ। ইন্টারেনেটে দাঁড়াল ২১ দশমিক ৭৫ শতাংশ।

এর মানে হলো, এখন থেকে ১০০ টাকা রিচার্জে কথা বলা ও খুদে বার্তায় সরকারের ঘরে যাবে ২৫ টাকার মতো। যা আগের চেয়ে তিন টাকা বেশি। ইন্টারনেটে সরকার পাবে ১৮ টাকার মতো।

এস এম ফরহাদ বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি এ কর কমানোর বিষয়ে অর্থমন্ত্রীকে একটি চিঠি দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়েরও এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে।

অনুষ্ঠানে মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর মধ্যরাত থেকে নতুন করকাঠামো কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে কলচার্জ ও ইন্টারনেটের দাম বাড়ানো হয়েছে।

গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, 'আইন অনুযায়ী আমরা নতুন করকাঠামো কার্যকর করেছি।'

রবির সাহেদ আলম বলেন, সরকার কর বাড়িয়ে স্বল্প মেয়াদী লাভ চাচ্ছে। কিন্তু এটা না বাড়ালে বেশি সুফল পাওয়া যেত। মানুষ বাড়তি ব্যয় করত, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ত। এতে পরোক্ষভাবে সরকারের রাজস্ব বাড়ত।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বাংলালিংকের মালিক প্রতিষ্ঠান ভিওনের ১৫টি দেশে ব্যবসা রয়েছে। এ দেশে উচ্চ করের কারণে তাদের মালিকপক্ষ অন্য দেশে বিনিয়োগে বেশি আগ্রহী।

অনুষ্ঠানে জানানো হয়, মার্চে সাধারণ ছুটির পর ৪০ শতাংশ গ্রাহক শহরের বাইরে গেছেন। রবি বলছে, তাদের ১০ শতাংশ গ্রাহক এখনো শহরে ফেরেননি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা