বাণিজ্য

গ্রামীণফোনের প্রিয় টেলিকম ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন 

বিজ্ঞপ্তি: টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ও নিয়েলসেন আইকিউ-এর পার্টনারশিপে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে দ্য মোস্ট লাভড ব্র্যান্ড অব ২০২১ এর পুরস্কার পেয়েছে। রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি গ্রাহকদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ডের তালিকায় পঞ্চম হওয়ার স্বীকৃতিও অর্জন করে।

এ নিয়ে গ্রামীণফোন ব্র্যান্ড ফোরামের এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৩ বারের মতো গ্রাহকদের পছন্দের টেলিকম ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। গ্রাহক ও ক্রেতাদের ধারাবাহিকভাবে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যান্ডগুলোর জন্য এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে বিবিএফ। চলতি বছর ব্র্যান্ড ফোরামের এটি ১৩তম আসর, যেখানে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর বিভিন্ন উদ্যোগ প্রদর্শন ও সাফল্য উদযাপনে তাদের স্বীকৃতি প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ অনুষ্ঠানে ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। একইসঙ্গে দেশের ১৫টি ব্র্যান্ডকে টপ ব্র্যান্ডের স্বীকৃতি দেয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বমোট ১০২টি ব্র্যান্ডকে স্বীকৃতি প্রদান করা হয়।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘গ্রাহককে ঘিরেই গ্রামীণফোন হয়ে উঠেছে আজকের ব্রান্ড, এই স্বীকৃতি গ্রাহকদের ভালোবাসার প্রতিফলন। গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানে এবং তাদের চাহিদা পূরণে আমরা নিরলসভাবে উদ্ভাবন করে যাচ্ছি ও নতুন সব ডিজিটাল সেবা নিয়ে আসছি। আধুনিক যোগাযোগ প্রযুক্তি আর্থ-সামাজিক উন্নয়ন আর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্ভব করে তোলার যাত্রাই আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল ক্রেতা, পার্টনার, কর্মী ও অংশীজনদের আন্তরিক ধন্যবাদ।’

নিয়েলসন আইকিউ এর সাথে পার্টনারশিপে এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আড়ম্বরপূর্ণ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ২০০৮ সালে নিয়েলসনের সাথে মিলে বাংলাদেশে এ অ্যাওয়ার্ড চালু করা হয়। একটি বৈশ্বিক মডেলের (উইনিং ব্র্যান্ডসTM) ভিত্তিতে দেশজুড়ে ৮ হাজার গ্রাহকের মতামত গ্রহণ করে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা