বাণিজ্য

চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের রানীরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

এ উপলক্ষে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া ও মিফতাহ উদ্দীন।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোন প্রধান মোঃ নাইয়ার আজম। গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দীন চৌধুরী, রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে কে এম রফিক বিন চৌধুরী, চিকিৎসক ডাঃ অলক চন্দ্র দাশ, রাজানগর ইউনিয়ন পরিষদ সদস্য দিলুয়ারা বেগম, রানীরহাট বাজার কমিটির সেক্রেটারি মোঃ সেকান্দার হোসাইন চৌধুরী ও অধ্যক্ষ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রানীরহাট শাখা প্রধান মোঃ আবুল কালাম। ব্যাংকের চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মোঃ ইয়াকুব আলী, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথির ভাষণে বলেন, ১৯৭৪ সালে দ্বিতীয় ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ দেন। সেখানে সিদ্ধান্ত হয় মুসলিম দেশসমূহের আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠার। ওআইসি দেশসমূহের অর্থমন্ত্রীদের সম্মেলনে বঙ্গবন্ধুর সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ আইডিবি সনদ স্বাক্ষর করেন। এরই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি নানা চেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের বলিষ্ঠ ভূমিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৯৮৩ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে। বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ১ কোটি ৬০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করে। এই ব্যাংক জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক।

সভাপতির ভাষণে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক ২০২০-২১ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাসটেইনেবিলিটি র‌্যাংকিং এ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ৩৮৪টি শাখা, ২০৮টি উপশাখা, ২৭০০টি এজেন্ট আউটলেট এবং ২০০০ এর অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে। দেশের ১১ শতাধিক গার্মেন্ট শিল্প, এক হাজার টেক্সটাইল শিল্প, ২৫ শতাধিক কৃষিশিল্প কারখানাসহ ইসলামী ব্যাংকের বিনিয়োগে পরিচালিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ডেনিম ইন্ডাস্টি ও সুগার রিফাইনারি কারখানা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা