বাণিজ্য

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড 

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুষ্ঠিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-এ তিনটি অ্যাওয়ার্ডে স্বীকৃত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অ্যাওয়ার্ডগুলো হলো: ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (দেশীয়) ২০২০-২১’, ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (আন্তর্জাতিক) ২০২০-২১’ এবং ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস ২০২০-২১’।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ হান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম এবং গেস্ট অব অনর হিসেবে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনটেক পার্টনার, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন মার্চেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং-এর প্রধান সাব্বির আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে শুরু থেকেই আমরা ব্যাংকিং খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছি। আমাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা ক্রেডিট কার্ড-এর অফারগুলোকে বিস্তৃত পরিসরে সাজিয়েছি। আমি সত্যি আনন্দিত যে এই চ্যালেঞ্জিং বছরেও, আমরা আবারো আমাদের কাজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছি। এই অর্জনে আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক এবং বৃহত্তর ইকোসিস্টেমের যথেষ্ট ভূমিকা রয়েছে তাই সকলকে আন্তরিক ধন্যবাদ।’

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ক্রমাগত উদ্ভাবনের সাথে বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের প্রথম ব্যাংক যারা ক্রেডিট কার্ড চালু করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই বাংলাদেশের প্রথম ব্যাংক যারা, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সল্যুশন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ২৪-ঘণ্টা কল সেন্টার চালু করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক যারা গ্রাহকদের চাহিতা মতো পূর্ণাঙ্গ আর্থিক সেবা-সুবিধা প্রদান করে আসছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড

বিশ্বের ৫৯ দেশের প্রগতিশীল বাজারে আমরা একটি ও প্রধান আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি ৮৫ টি দেশের গ্রাহকদের সেবা দিয়ে আসছি। আমাদের মূল লক্ষ্য ব্যবসায় ও প্রগতিকে নতুন আঙ্গিকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং আমাদের মান ও ঐতিহ্য এর মূলমন্ত্র ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এর পিএলসি লন্ডন ও হংকং এর স্টক এক্স- ‘হেয়ার ফর গুড’চেঞ্জ এবং ভারতের মুম্বাই ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্ত।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

ইসরায়েলি নির্বাচন নিয়ে ভিন্ন সমীকরণ

আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথম পা রাখার পর থেকেই ডানপ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা