বাণিজ্য

২৮ নভেম্বর বিডার ‘বিনিয়োগ শীর্ষ সম্মেলন’ শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে আগামী ২৮ নভেম্বর থেকে দুই দিনব্যাপি বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করছে।

নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং নেদারল্যান্ড।

বিনিয়োগ সম্মেলনে স্থানীয় নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অর্থনীতিবিদরাও অংশ নেবেন বলে তিনি উল্লেখ করেন।

বিডা প্রধান জানান, দুইদিনব্যাপি এই সম্মেলনে নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা ১১টি সম্ভাব্য খাতের সম্ভাবনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। দ্বিতীয় দিনে একটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট খাতের মন্ত্রী বা উপদেষ্টারা যেসব ক্ষেত্রে বিনিয়োগ সুযোগ রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত প্রবন্ধ তুলে ধরবেন। -বাসস

সাননিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা