বাণিজ্য

ভারতে ইলিশ রফতানির সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক: ভারতে ইলিশ রফতানির সময়সীমা বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি চিঠি প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে (সিসিআইই) পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ দফায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। ১১৫ প্রতিষ্ঠান ওই রপ্তানির অনুমতি পায়। ইলিশ রপ্তানির অনুমতির মেয়াদ ছিল ১০ অক্টোবর পর্যন্ত।

তবে গত ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করে। সে জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি শেষ করতে পারেনি।

সময়সীমা বর্ধিত করার বিষয়ে সিসিআইইকে পাঠানো চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করতে না পারার ফলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন করা বাকি ইলিশ রপ্তানি করা যাবে। অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।

ইলিশ রফতানির শর্তে বলা হয়েছে, রফতানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ অধিশাখায় দাখিল করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।

এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে রফতানি করা যাবে না।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা