বাণিজ্য

লেনদেন কমলেও বেড়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২০ পয়েন্ট কমেছিল সোমবার (২৫ অক্টোবর)। ঠিক সেই পরিমাণ সূচকই আজ বেড়েছে। সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। গতকাল সোমবার বড় পতন হলেও মঙ্গলবার (২৬ অক্টোবর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০.৪৮ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ০০৫.৭৮ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৩ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪০ বা ৯০.৪২ শতাংশের। শেয়ার দর কমেছে ২২ বা ৫.৮৫ শতাংশের এবং ১৪ বা ৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মঙ্গলবার (২৬ অক্টোবর) ৪১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা