বাণিজ্য

সামিট গ্রুপের নতুন উপদেষ্টা কামরুজ্জামান

সান নিউজ ডেস্ক: সামিট গ্রপের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন পেট্রোবাংলার সাবেক ডিরেক্টর এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে তিনি পেট্রোবাংলার আরো দুটি কোম্পানিতে কাজ করেছেন।

প্রতিষ্ঠানটির ৪০ বছরের কর্মজীবনে মো. কামরুজ্জামান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশের প্রথম ভাসমান সংরক্ষণাগার, গ্যাস মজুদ সংক্রান্ত রিগ্যাসিফিকশেন ইউনিট (এফএসআরইউ) এবং ল্যান্ডবেজড টার্মিনাল তৈরিতে নেতৃত্ব দিয়েছেন। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই মো. কামরুজ্জামান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড থেকে গ্যাস ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে প্রযুক্তি ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর শিক্ষাগ্রহণ করেন।

সামিট গ্রুপে যোগদান প্রসঙ্গে মো. কামরুজ্জামান বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে সামিট গ্রুপ শীর্ষ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের জ্বালানি সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বেসরকারি ক্ষেত্রে দেশের প্রথম এবং সর্ববৃহৎ জ্বালানি তেল আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠান সামিট গ্রুপ। ১৯৯৮ সালের ২ জুন সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানির যাত্রা শুরু হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা