ছবি: সংগৃহীত
বাণিজ্য

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাসীদের ব্যাপকভাবে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

মন্ত্রী বলেন, দেশে বিনিয়োগের অবারিত সুযোগের ব্যবহার করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রদান করা হলে তা বাস্তবায়নের আন্তরিক চেষ্টা করা হবে। দেশে বিনিয়োগের যে সুযোগ এখন বিরাজমান তা দ্রুতই কঠিন হয়ে উঠতে পারে। যেসব সুযোগ দেওয়া হলে বিনিয়োগ নিশ্চিত হয়, সেসব সুযোগ এরমধ্যেই দেওয়া আছে। আরও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে প্রবাসী বিনিয়োগকারীদের তা উপস্থাপনের জন্য আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এনআরবি সিআইপিদের দুই দিনব্যাপী গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইমরান আহমেদ বলেন, আমাদের প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছে। ২৪.৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স তারা মহামারির সময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে। যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে রেকর্ড উচ্চতায় উন্নীত করতে সাহায্য করেছে।

উদ্বোধনী অধিবেশনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এনআররি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির সভাপতিত্ব করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা